Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২, ২০২৬ , ৩:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২, ২০২৬ , ১:০৪ অপরাহ্ণ

আত্রাইয়ে কৃষকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে ‘কৃষক স্মার্ট কার্ড’ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল

বৃহস্পতিবার(১অক্টোবর)বিকেল ৩টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো.আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারসহ সরকারি কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পতিসর ব্লকের উপকারভোগী প্রান্তিক কৃষকদের হাতে প্রতীকী কৃষক স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

প্রিন্ট করুন