Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২, ২০২৬ , ৩:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২, ২০২৬ , ১২:৫০ অপরাহ্ণ

“পিতা-মাতার মৃত্যুতেও জানাযায় শরীক হতে পারি নাই!! ৩২ টি মামলার আসামি করা হয়েছিলো আমাকে”

লেখকঃ ইমরান হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি

আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে।

সভায় দুইবারের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর মন্ডলকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন উপস্থিত ভোটাররা।

উক্ত সভায় উপস্থিত গণ্যমান্য বাক্তিগন তাঁকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেন।

‎বৃহস্পতিবার (১ অক্টোবর) কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুইবারের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা সভাপতি, শালাইপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, ও কারা নির্যাতিত নেতা আব্দুল গফুর মন্ডল।

তিনি বক্তব্য বলেন বিএনপির সবচেয়ে কারা নির্যাতিত নেতা আমি, কয়েকবার জেল খেটেছি, ৩২ টি রাজনৈতিক মামলার আসামি, কয়েকবার আমাকে গুম করা হয়েছে, এমনকি আমার পিতা মাতা মৃত্যুতে জানা যায়ও শরিক হতে পারেনি, তবুও আমাকে মূল্যায়ন করা হয়নি।

সভায় সভাপতিত্ব করেন মোঃ নাজিম উদ্দিন মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর মন্ডল।

‎সভায় উপস্থিত ভোটাররা অধ্যক্ষ মোঃ আব্দুল গফুর মন্ডলের পূর্ববর্তী দায়িত্ব পালন, রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কথা উল্লেখ করে তাঁকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন জানান।

পাশাপাশি আগামী নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও নিজেদের মতামত তুলে ধরেন।

‎বক্তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ সময় উপস্থিত ব্যক্তিরা নিজেদের মধ্যে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেন।

প্রিন্ট করুন