রংপুর জেলার তারাগঞ্জ পাবলিক লাইব্রেরীতে সেরা পড়ুয়া পাঠকদের উৎসাহ ও স্বীকৃতি জানাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাবলিক লাইব্রেরীর সভাপতির সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে গত ৫ সপ্তাহের সেরা বিজয়ী পড়ুয়াদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। ৫ সপ্তাহের বিভিন্ন বিভাগে সেরা স্থান অর্জনকারী পাঠকদের মাঝে সর্বমোট ১৫টি মানসম্মত বই উপহার হিসেবে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লাইব্রেরী সভাপতি মোনাববর হোসেন জানান, বই পড়ার মাধ্যমে তরুণ ও নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই নিয়মিত উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে লাইব্রেরীর পাঠক বৃদ্ধি এবং বই পড়ার ভাবমূর্তি গড়ে তুলতে এ ধরনের প্রণোদনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারাগঞ্জ পাবলিক লাইব্রেরীর পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নিয়মিত পাঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি