Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১, ২০২৬ , ৭:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৬ , ৪:৫৪ অপরাহ্ণ

পতনঊষারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

লেখকঃ এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী সাইফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান খান, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, পতনঊষার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শহীদ, পতনঊষার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জুনেদ আহমদ ও সুলেমান আহমেদ।

এছাড়া পতনঊষার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল মুহিত, তোয়াবুর রহমান তবারক, আব্দুল মমিন ও আলাল মিয়া, মহিলা সদস্যবৃন্দসহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পতনঊষার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন