Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১, ২০২৬ , ৬:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১, ২০২৬ , ৪:২২ অপরাহ্ণ

আত্রাইয়ে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু আনাছ।

এ সময় আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তছলিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আত্রাই, নওগাঁ এ কার্যক্রমের আয়োজন করে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন