ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে পটুয়াখালীর বাউফলে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ পরিবহন বাজারজাতকরণসহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধে কঠোরভাবে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা হবে। এ সময় ইলিশ সংরক্ষণে প্রশাসন মৎস্য বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় ইলিশের প্রজনন মৌসুমে নদনদীতে অভিযান জোরদার নিষেধাজ্ঞা কার্যকর জেলেদের সচেতন করা এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিঞা বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আলম গণ অধিকার পরিষদ বাউফল উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা। সভায় বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিরাও অংশ নেন।
আজকালের কন্ঠ/আর বি