Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬ , ৩:২৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬ , ১:৩৯ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যে কোনো ধরনের অভিযানের জন্য পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যৌথবাহিনীর অভিযান পরিচালনার নির্দেশনা পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের বাহিনীর মুখপাত্র এইচএম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, গত মার্চ মাস থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এই মুখপাত্র আরও বলেন, যৌথবাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্রেও পুলিশ প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়া মাত্রই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন