Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৮:০৪ অপরাহ্ণ

জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

গৌরব, ঐতিহ্য, সাফল্য ও উন্নয়নের ৩৩—কাজ করবো, গড়বো দেশ, সমৃদ্ধ বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনাজপুরে জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না এবং জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ রুবেল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক নওশাদ আলম পাপ্পু। সঞ্চালনা করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ হেলাল ইসলাম।

এ সময় জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কাজী খাজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন