Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬ , ৭:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৩:৫৬ অপরাহ্ণ

কুড়িগ্রামে ডায়রিয়ার প্রকোপ, একদিনে হাসপাতালে ৪৯ রোগী

লেখকঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের দুর্ভোগ বেড়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুড়িগ্রাম হাসপাতালে একদিনে ৪৯ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে। হঠাৎ রোগীর চাপ বাড়ায় হাসপাতাল কর্তৃপক্ষকেও বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

ডায়রিয়ার প্রকোপে জেলার বিভিন্ন এলাকার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাও রয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা ডায়রিয়া প্রতিরোধে নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা এবং খাবারের আগে ও শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন