Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ১, ২০২৬ , ৮:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৩:২৭ অপরাহ্ণ

আত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে চুরি ও ডাকাতিসহ পাঁচটি মামলার আসামি মোঃরেজাউল মন্ডল (৪০)কে গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় আত্রাই থানা পুলিশের অভিযানে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রেজাউল মন্ডল আত্রাই উপজেলার মালি পুকুর গ্রামের মৃত তালেব মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,রেজাউল মন্ডলের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অভিযানে তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন