Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ১০:১৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ

জাতীয় সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার

লেখকঃ বাসস

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ জাতীয় সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্ত করেছেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পোনা মাছ অবমুক্তকরণে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে হুইপবৃন্দ, সংসদ সদস্যসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সংসদ ভবনের লেকে পোনা মাছ অবমুক্তকরণে অংশগ্রহণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে লেকে রুই, কাতলা ও কালিবাউশ জাতীয় ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন