Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ৫, ২০২৬ , ৪:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬ , ৫:১২ অপরাহ্ণ

ঢামেকে রোগীর চাপ, দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পরিচালক

লেখকঃ মেডিকেল প্রতিবেদক

আসন সংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। প্রতিদিন দরিদ্র ও অসহায় রোগীসহ বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন।

এদের মধ্যে দরিদ্র ও অসহায় রোগীকে টার্গেট করে দালালরা নানা ধরনের অপতৎপরতা চালায়।দালালদের প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফরহাদ হোসেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দিকে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ)পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফারহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সংগঠনের (বিএমআর এ)সাংবাদিক নেতৃবৃন্দদের উদ্দেশে পরিচালক এসব কথা বলেন।

তিনি আরো জানান,আসন সংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসা সেবা দিতে হয়।এদের মধ্যে দরিদ্র রোগীর সংখ্যাই বেশি। তাদেরকে টার্গেট করেই দালালরা নানা ধরনের তৎপরতা চালায়।এসব দালালদের প্রতিরোধের আপনাদের(সাংবাদিকদের) সহযোগিতা চাই আমি ।

তিনি বলেন,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এর মধ্যেও মাঝে মাঝে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব হামলার বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নতুন পরিচালক আরো বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

এ সময় পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা.আশরাফুল সহ হাসপাতালের অন্যান্য উর্ধতন কর্মকর্তারা কর্মচারী।

এ সময় বিএমআরএর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো.আজিজুল হাকিম, আপাদুজ্জামান শিমুল , কাজী শফিউল ইসলাম (আল আমিন)
মোঃ মাসুদ রানা,মোহাম্মদ হুসাইন রনি,মোহাম্মদ তানভির রাজা,মোহাম্মদ মানিক,আকবর হোসেন, এস.এ.শাওন,এস.এ মোত্তালিব,মোহাম্মদ নাহিন খান ও শিশির আহমেদ হিমেল,আরো অনেকে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন