ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের ফোর লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে, সরাইল-নাসিরনগর-লাখাই (আর-২২০) আঞ্চলিক মহাসড়কের ফোর লেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান।
ভিত্তিপ্রস্থর স্হাপন শেষে নাসিরনগর সরকারি কলেজ মাঠে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোফাজ্জল হায়দার চৌধুরী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদসয় এমএ হান্নান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের নির্মাণ হলে সিলেটের সঙ্গে ৪০ কিলোমিটার রাস্তার দুরত্ব কমে যাবে।ফলে লক্ষ লক্ষ টাকার জ্বালানি সাশ্রয় হবে। যোগাযোগ ব্যবস্থা ভাল হলে এলাকার শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হবে। এই সড়ক নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
প্রধান বক্তৃতা হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরজুল ইসলাম সিরজ।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরী সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিন, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রমজান আলী, নির্বাহী প্রকৌশল সওজ ব্রাহ্মণবাড়িয়া মোঃ ইউনুছ আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, বিএনপি নেতা ইব্রাহিম ভুইয়া রেনু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।
নির্বাহী প্রকৌশল সওজ ব্রাহ্মণবাড়িয়া মোঃ ইউনুছ আলী জানান, সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় (নাসিরনগর অংশে) ৩৯৬ কোটি টাকা ব্যয়ে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের ২৫ কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি