সাতক্ষীরার আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মো. আব্দুল আলীম মোল্যা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
আশাশুনি থানার ওসি জাহাঙ্গীর আরিফ জানান, ৯ সেপ্টেম্বর দায়ের করা আশাশুনি থানার মামলা নং-০৭,জিআর-১৮৫/২৬-এ সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১২ ধারায় আব্দুল আলীম মোল্যাকে আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী,২৬ সেপ্টেম্বর রাতে বড়দল বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামের মৃত এন্তাজ উদ্দীন মোল্যার ছেলে। গ্রেফতারের পর ২৭ সেপ্টেম্বর তাকে পুলিশি প্রহরায় সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি