Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ , ৯:২৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ , ৭:৫৬ অপরাহ্ণ

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণে মতবিনিময়

লেখকঃ নওগাঁ (আত্রাই) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে তিন লাইনবিশিষ্ট নতুন ও আধুনিক প্ল্যাটফর্ম নির্মাণের বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

মতবিনিময়কালে স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন,যাত্রীসেবার মান বৃদ্ধি ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় আত্রাই উপজেলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন