Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ , ১১:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬ , ৭:২০ অপরাহ্ণ

মাদারিপুর পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

লেখকঃ রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি

আজ ২৭সেপ্টেম্বর বিকাল ৪:০০মিনিটে মাদারীপুর পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. ফজলে এলাহী।

বৈঠকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও কমিটির সদস্য সচিব মো. আবদুর রহমান বাচ্চু বিদ্যালয়ের বিভিন্ন সাফল্য, শিক্ষার পরিবেশ ও চলমান কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় নিয়েও আলোচনা করেন তিনি।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্য-সদস্যা, বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. ফজলে এলাহী বিদ্যালয়ের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সর্বদা পাশে থাকার আশ্বাস দেন তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন