Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ , ৮:৩৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ , ৭:০৯ অপরাহ্ণ

হেয়ার প্রোসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত

লেখকঃ শাহজালাল (রাসেল)

শনিবার (২৬শে সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণ খান হেয়ার প্রোসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র কার্যালয়ে এই নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়।

১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের লক্ষ্যে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ৮ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ১৭৭ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে মোঃ মহাসিন উদ্দীন ও কোষাধ্যক্ষ পদে মোঃ শওকত আলী নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে আতিয়ার রহমান, মোঃ মিদ্দার আলী ও মোঃ মামুনুর রহমান; সহ-সভাপতি পদে মোঃ আবু সামা ও মোঃ মিজানুর রহমান; সম্পাদক পদে মোঃ আল মামুন তুকার, মোঃ ফিরোজ আলী ও মোঃ বাবুল আক্তার এবং কার্যকরী সদস্য পদে মোঃ আব্দুর রহমান, মোঃ আজিম হোসেন, মোঃ কামরুজ্জামান, মোঃ কাসেদ আলী, মোঃ ফারুক হোসেন, মোঃ স্বপন মন্ডল, মোঃ হাফিজুর রহমান ও মোঃ হুমায়ন কবির প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন আমাদের নির্বাচন কমিশনারগন। নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। আমরা প্রার্থীরা সকলে ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই হেয়ার প্রোসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র উন্নয়নে কাজ করব। নির্বাচনে জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব।

একাধিক ভোটার বলেন, আজকে আমাদের মিলন মেলা। সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই হেয়ার প্রোসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

নির্বাচন কমিটির সভাপতি ঢাকা উত্তরা মেট্রোপলিটন থানা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ঠ করতে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রার্থীরা একে অপরের পরিচিত। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। সকল প্রার্থীর এজেন্ট কেন্দ্রে উপস্থিত রয়েছেন। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় নির্বাচন কমিটির সদস্য, ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মাহমুদ ইমাম, ও ঢাকা উত্তরা মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মাহফুজা খাতুন এবং হেয়ার প্রোসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি’র অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মোস্তাক আহাম্মদ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন