Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ , ৩:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬ , ২:১১ অপরাহ্ণ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে দুই পা হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী।

শনিবার সকাল ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান।

এসময় অসাবধনতায় পা পিছলে নীচে পড়েন। প্লাটফর্ম থেকে নীচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে ওই নারী মৃত্যু বরন করেন । রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর রেফার করা হয় । পথিমধ্যে তিনি মারা যান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন