যুক্তির চর্চা, বক্তব্যকে সুসংগঠিত করা এবং বিতর্কের মঞ্চে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্য নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সংগঠন ‘নৃ-তার্কিক সংঘ’ আয়োজিত দুই দিনব্যাপী ‘Debate Workshop & Public Speaking’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
‘দ্বন্দ্ব সূত্রে সত্য ভেদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মশালার প্রথম দিনের সেশন অনুষ্ঠিত হয় ২২ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মাহমুদুল রাফিক।
প্রথম দিনের সেশনে Asian Parliamentary Debate-এর Basic Structure, Characterisation ও Argumentation নিয়ে আলোচনা করা হয়। একটি যুক্তিকে কীভাবে কাঠামোবদ্ধ ও শক্তিশালী করা যায়, বক্তব্যকে কীভাবে সুসংগঠিত করা যায় এবং কার্যকর Argument নির্মাণের কৌশল এসব বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
কর্মশালার দ্বিতীয় দিনের সেশন অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এদিন প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেট সংঘের ট্রেজারার ড. মাহসুরুল আহসান। দ্বিতীয় দিনের প্রশিক্ষণে বিতর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন করা হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা Asian Parliamentary Debate-এর কাঠামো, Argumentation, Rebuttal, Judgment Metrics এবং Winning Criteria সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের শেখা বিষয়গুলোর বাস্তব প্রয়োগের সুযোগ দিতে আয়োজন করা হয় একটি Practical Debate Session।
প্র্যাকটিক্যাল বিতর্কের বিষয় বা Motion ছিল “এই সংসদ মনে করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করা উচিত।” এ বিতর্কের মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি সমসাময়িক বিতর্কিত বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন, Rebuttal, Comparative Analysis এবং Parliamentary Debating Skills প্রয়োগের সুযোগ পান।
নৃ- তার্কিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন বলেন, “দ্বন্দ্ব সূত্রে সত্য ভেদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক অঙ্গনে বিতর্ক করে চলছে। নবীন দের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা রাখি সামনে আমরা আরো বড় পরিসরে আমাদের এই ক্লাব এর সুনাম ছড়িয়ে দিতে পারবো।
কর্মশালায় Resource Person হিসেবে যুক্ত থাকার জন্য মাহমুদুল রাফিক ও ড. মাহসুরুল আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নৃ-তার্কিক সংঘ। পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানানো হয়।