মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী স্নানঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (রূপম)। তিনি বাশগাড়ি ইউনিয়নের কৃতি সন্তান কালকিনি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমান আজাদ এর জ্যেষ্ঠ পুত্র।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা এবং সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (রূপম) এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তারা মনে করেন , তার দায়িত্বশীল ভূমিকা ও উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ইতিহাস স্নানঘাটা উচ্চ বিদ্যালয়টি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমান আজাদ ও স্থানীয় কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৭২ সালের ৫ মে তৎকালীন খাদ্যমন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাকালে মরহুম আব্দুল করিম ঢালী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমান আজাদ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করেছেন।
প্রতিষ্ঠার পর থেকে স্নানঘাটা উচ্চ বিদ্যালয়টি এ অঞ্চলের শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের সঙ্গে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নও অব্যাহত রয়েছে।
নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (রূপম)-এর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন ও সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে—এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের।
উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্ররা বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং বিভিন্ন অধিদপ্তরে কর্মরত রহিয়াছেন ।
আজকালের কন্ঠ/আর বি