নওগাঁর রাণীনগরে রাজপথে বিএনপি; সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে উঠলেন নেতাকর্মীরা। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
রাণীনগর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ মিছিলটি বিকেল ৪টা নাগাদ খট্টেশ্বর সদর ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু হয়। এরপর মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘বিএনপির মোড়’এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল সহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিতভাবে যে, সন্ত্রাসের অপচেষ্টা চালানো হচ্ছে তা সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম। স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আজকালের কন্ঠ/আর বি