Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ৫:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ৪:১৫ অপরাহ্ণ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এসব মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে রুই (১৬০ কেজি), কাতলা (১২০ কেজি) মৃগেল (৮০ কেজি), কালিবাউস (৪০ কেজি) মাছের ৪০০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্তকরণ শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন