Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ৪:০৪ অপরাহ্ণ

লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া থানার অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় এসআই মো. তারেক হোসেন ও এএসআই হযরত আলী সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলার তেলকাড়া গ্রাম থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মিলন মোল্লা (৫০), পিতা- সুলতান মোল্যা, গ্রাম- তেলকাড়া, থানা- লোহাগড়া, জেলা- নড়াইলকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মিলন মোল্লা আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় আরও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন