Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ১২:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ১১:১৩ পূর্বাহ্ণ

লোহাগড়ায় নবগঙ্গা নদীর দুই পাড়ে ৩৫ কিলোমিটার বাঁধ বাগান পরিদর্শন করছেন: পরিবেশ প্রতিমন্ত্রী

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীর উভয় পাড়ে বন বিভাগ কর্তৃক সৃজিত বাঁধ বাগান ও তাল বাগান পরিদর্শন করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১:৩০টায় এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে ৩৫ সিডলিং কিলোমিটার দীর্ঘ বাঁধ বাগান (স্ট্রিপ) এবং একই দৈর্ঘ্যে ১৩ হাজার ৪৭৫টি তাল চারা দিয়ে সৃজিত তাল বাগান ঘুরে দেখা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, বজ্রপাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে যশোর সামাজিক বন বিভাগ এ বছর যশোর অঞ্চলের ৫টি জেলায় ১ লক্ষ ২০ হাজারের অধিক তাল চারা রোপণ করেছে। তারই অংশ হিসেবে লোহাগড়ায় নবগঙ্গা নদীর বাঁধে এই তাল বাগান সৃজন করা হয়েছে।

এছাড়া বাঁধ বাগানে পরিবেশবান্ধব ও অর্থকরী ২৩ প্রজাতির চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- গামার, চিকরাশি, শিলকড়ই, অর্জুন, বহেরা, ঝাউ, জাম, বকুল, রেইনট্রি, হরিতকী, শিশু, ইপিল-ইপিল, চালতা, জলপাই, কাঠবাদাম, আমলকী, খয়ের, আমড়া, তেঁতুল, কদম, জারুল, সোনালু ও কদবেল।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের বন সংরক্ষক (সিএফ), বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) যশোর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লোহাগড়া, সহকারী বন সংরক্ষক (এসিএফ) সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ, স্থানীয় উপকারভোগী সদস্য এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, নদীর পাড় রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং বজ্রপাত থেকে জানমাল রক্ষায় তাল গাছ অত্যন্ত কার্যকর। এই ধরনের বাগান সৃজনের ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন