Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ১২:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬ , ১০:৫৭ পূর্বাহ্ণ

মাদারীপুরের রাজৈরে হানিফ পরিবহনের বাস-ট্রাকের সংঘর্ষ

লেখকঃ রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলমদস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় যানবাহনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সংঘর্ষের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন