Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ , ৭:২৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় পুলিশের নির্বাচনী দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে সাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সার্বিক দিকনির্দেশনায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে ২য় ব্যাচের এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের দক্ষতা, পেশাগত সক্ষমতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ.এস.এম হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন