Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ , ৩:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ , ৩:২৬ অপরাহ্ণ

দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে পুরোনো সামগ্রী ধ্বংস

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ব্যবহারের পর অকেজো হয়ে পড়া বিভিন্ন চিকিৎসা সামগ্রী কন্ডেমেশন বোর্ডের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কন্ডেমেশন বোর্ড এসব সামগ্রী পর্যালোচনা করে অকেজো ঘোষণা করে। পরে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সামগ্রীগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

ধ্বংস করা সামগ্রীর মধ্যে রয়েছে বিছানার চাদর, মশারি, কম্বল, বালিশ, মেট্রেস, পর্দা এবং ইপিআই কার্যক্রমে ব্যবহৃত ভ্যাকসিন ক্যারিয়ারসহ বিভিন্ন পুরোনো সামগ্রী।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পটুয়াখালীর সিভিল সার্জনের অনুমোদনক্রমে নিয়ম অনুযায়ী এ কন্ডেমেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, নিয়ম অনুযায়ী ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া সামগ্রী অপসারণের অংশ হিসেবে কন্ডেমেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন