পিরোজপুরের ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল ফকির নামে ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে তাকে পিরোজপুর সদরের ৫ নং ওয়ার্ডের পুরাতন কাপুড়িয়া পট্টি কালীবাড়ি রোড সংলগ্ন এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ফকির অত্র এলাকার মৃত : হামেজ উদ্দিন ফকিরের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিওিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করে মঙ্গলবার রাত ৯ টায় পিরোজপুর সদরের ৫ নং ওয়ার্ডের পুরাতন কাপুড়িয়া পট্টি কালীবাড়ি রোড সংলগ্ন এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন জগলুল হাসান বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্য সহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
আজকালের কন্ঠ/আর বি