Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২২, ২০২৬ , ৪:৪৯ অপরাহ্ণ

অসহায় মেধাবী শিক্ষার্থীর পাশে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদল

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

অর্থের অভাবে এক মেধাবী শিক্ষার্থীর কলেজে ভর্তি যখন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন মানবতার দৃষ্টান্ত স্থাপন করে পাশে দাঁড়িয়েছে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদল।

জানা যায়, ওই শিক্ষার্থী মেধাবী হলেও পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তির টাকা জোগাড় করতে পারছিলেন না। বিষয়টি নজরে আসে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আনিচুর শিকদার এর সার্বিক সহযোগিতা ও আর্থিক অনুদানে তার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম ইকবাল ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহেদ হাসান রাহাত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সভাপতি আনিচুর শিকদার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। মেধাবী কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ওই শিক্ষার্থীর পরিবার ছাত্রদলের এমন উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয় সচেতন মহলও ছাত্রদলের এই মানবিক কাজের প্রশংসা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন