ইসলামী ব্যাংক পিএলসির বর্তমান চেয়ারম্যানকে অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকদের কাছে শেয়ার ফেরত এবং ব্যাংকের কথিত দালালচক্রের সদস্যদের বহিষ্কারের দাবিতে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সচেতন গ্রাহক ফোরাম ও ইসলামী ব্যাংক পিএলসি নাটোর শাখার ভুক্তভোগী গ্রাহকদের উদ্যোগে ব্যাংকের নাটোর শাখার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন সচেতন গ্রাহক মো. রাশেদুল ইসলাম রাশেদ, কারী আব্দুল মজিদ, জুবায়দা কাঁকন লিপি, হাফেজ জিয়াউল হকসহ বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা।
বক্তারা বলেন, ব্যাংকের সাধারণ গ্রাহকদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
কর্মসূচিতে ইসলামী ব্যাংক পিএলসি নাটোর শাখার বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও ভুক্তভোগীরা অংশ নেন।
আজকালের কন্ঠ/আর বি