নড়াইলে বাংলাদেশ যুবলীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল (৪৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সাড়ে ৭দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মোস্তফা কামাল নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুরিয়া গ্রামের মৃত ছাবুল হোসেনের ছেলে।
তিনি বাংলাদেশ যুবলীগের ২০২৪ সালের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আলা উদ্দিন মিলন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকালের কন্ঠ/আর বি