Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১০:১৭ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের বিক্ষোভ মিছিল

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইদুর রহমান খানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলার থানাব্রিজের পূর্বপাড় থেকে শুরু হয়ে দুমকি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানাব্রিজের পশ্চিমপাড়ে বাউফল-লেবুখালী সড়কে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সদ্য ঘোষিত উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান।

তিনি বলেন, “দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। আমরা দুমকি উপজেলা যুবদল এ বিষয়ে সোচ্চার আছি। কেউ কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

এ সময় উপজেলা যুবদলের সাবেক সদস্য আবু সায়েম খান, পরভেজ খান, যুবনেতা জিএম ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শুভ, বর্তমান কমিটির সদস্য গোলাম কিবরিয়া, শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার বাবু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব রনি মৃধাসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন