নেত্রকোণা পৌর এলাকার পুকুরিয়া মৌজায় শতবছরের সত্ত্ব দখলীয় ভূমিতে এলাকার প্রভাবশালী ভূমিদস্যু চক্র কর্তৃক ভূমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবারের উদ্যোগে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের বাহিরচাপড়া এলাকায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।
এসময় শফিকুল ইসলাম, সোয়েল বাসার, বাবুল মিয়া, স্বর্ণা আক্তার, রোকেয়া বেগমসহ অন্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্থানীয় আনোয়ারুল ইসলাম সাগর, আল-আমীন, ওয়াজেদ আলী ফকির, ফেরদৌস কবির রুমেলসহ একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছে। ইতিমধ্যে মাছ লুটের মত ঘটনাও ঘটেছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলেছে না প্রতিকার। যার ফলে বিষয়টি দিন দিন সংঘাতের দিকে গড়াচ্ছে। এঅবস্থায় বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা। পরে বিক্ষোভ মিছিল করে আয়োজনকারীরা।
আজকালের কন্ঠ/আর বি