Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৫ অপরাহ্ণ

লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

লেখকঃ নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে লোহাগড়া থানা ও নড়াইল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০ সেপ্টেম্বর দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেওয়া লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— ১) মো: ফরিদ শেখ (চর মল্লিকপুর), ২) মো: সাজ্জাদুর জামান কচি (কাশিপুর), ৩) মো: বাদশা মোল্লা (নলদী), ৪) আল আমিন গাইন (কাশিপুর), ৫) সাবেক কমিশনার মো: মোজাম খাঁ (গোপীনাথপুর), ৬) জালাল উদ্দিন বিপ্লব (বিপু) (লক্ষ্মীপাশা), ৭) জামির হোসেন অপি (কাশিপুর), ৮) মো: মহাসিন মোল্লা (পোদ্দারপাড়া), ৯) সাবেক কমিশনার আনিচুর রহমান আনিচ (কলেজপাড়া), ১০) মো: করিম শেখ (কলাগাছি) ১১) মো: মাহাবুর মোল্যা (কলাগাছি), ১২) মো: আকতারুজ্জামান ফকির (দাসের ডাঙ্গা)।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, মিছিলসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১২ জনের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে।

‎আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন