Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:৫৮ অপরাহ্ণ

গৌরনদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক গৌরনদীতে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই আটক

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ আপন দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের মুলাদী উপজেলার ৮ নম্বর শফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)। তারা আপন দুই ভাই।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন