তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের নাগরিক তথ্য অধিকার ফোরামের মধ্যনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সংগঠনের জেলা কমিটির অধীনে আগামী দুই বছরের জন্য মধ্যনগর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়| এতে আশরাফ উদ্দিন হিল্লোল সভাপতি এবং মোঃ খসরুজ্জামান কবীর কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও কার্যক্রম সম্পর্কে নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ তৈরি করা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে কাজ করবে নবগঠিত কমিটি।
তারা আরও বলেন, নাগরিকদের ক্ষমতায়ন ও সরকারি কার্যক্রমে সচ্ছতা ও জবাবদিহি বাড়াতে তথ্য অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| এ লক্ষ্যেই মধ্যনগর উপজেলায় তথ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরি এবং নাগরিকদের প্রয়োজনীয় তথ্য প্রাপ্তিতে সহায়তার জন্যই এই কমিটি গঠন করা হয়ছে।
সংগঠনের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি,আল আমীন তালুকদার, মোছাব্বির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম বাদশা, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, আইন ও অধিকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম পাভেল, অর্থ সম্পাদক মোশাহিদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাকবির হোসেন আবির, প্রশিক্ষণ ও সচেতনতা সম্পাদক মো. নূরুজ্জামান তালুকদার, তথ্য সম্পাদক শাহ নাইমুল হক নাইম, কার্যনির্বাহী সদস্য সোহাগ মিয়া, আব্দুল্লাহ আল আমীন, শাহিন আলম প্রমুখ।
আজকালের কন্ঠ/আর বি