Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬ , ৬:৫০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ নম্বর কূপ থেকে গ্যাস উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন

লেখকঃ মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস লোকেশন-সি এলাকায় নবনির্মিত তিতাস-২৮ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক গ্যাস উৎপাদনের শুভ উদ্বোধন করা হয়েছে। পেট্রোবাংলা পরিচালিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উদ্যোগে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

বি-আর পাওয়ারজেন লিঃ (বিআরপিএল)

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা ও জাতীয় গ্রিডে দেশীয় প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়াতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিতাস-২৮ নম্বর কূপ থেকে নতুন এই উৎপাদন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব জনাব মো. জিয়াউল হক। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার এই গ্যাস ক্ষেত্রটি শুরু থেকেই জাতীয় অর্থনীতিতে বড় অবদান রেখে আসছে। তিতাস-২৮ নম্বর কূপ সচল হওয়ার মাধ্যমে স্থানীয় শিল্প ও জাতীয় গ্রিডে জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক পরিচালনা করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এ সময় পেট্রোবাংলা ও বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি এবং খনি সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

বিজিএফসিএল সূত্রে জানা গেছে, তিতাস-২৮ নম্বর কূপ থেকে উত্তোলিত গ্যাস প্রক্রিয়াজাতকরণ শেষে জাতীয় সঞ্চালন গ্রিডে যুক্ত করা হচ্ছে, যা দেশের বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানাগুলোতে জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন