দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে নাটোরে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা প্রশাসন ও নাটক পৌরসভার আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) (যুগ্মসচিব) ড. চিত্রলেখা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, নাটোর স্থানীয় সরকার উপ-পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মো. শামীম হোসেন,নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( গোপনীয় শাখা, আইসিটি শাখা, তথ্য ও অভিযোগ শাখা এবং শিক্ষা ও কল্যাণ শাখা) মো. রাশেদুজ্জামান সহ সরকারি ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা।
নাটোর পৌরসভার উপশহর, হরিশপুর বাইপাস, জয়কালি বাড়ি দীঘী এলাকা সহ বিভিন্ন এলাকায় মশা মাছি নিধন ও ডেঙ্গু নিধনের জন্য ডেন, নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হয়।
এসময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যবিধি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি