পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় তাদেরকে মঠবাড়িয়ায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালি থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জনের মধ্যে মো. নুরুজামাল (২৭) পিতা আ: সোবহান ও শফিকুল (২৬) পিতা মৃত: নুরুল ইসলাম মুন্সী। তারা উভয়ই মঠবাড়িয়ার দক্ষিণ মিঠাখালি ৫ নং ওয়ার্ডের অধিবাসী।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় গোপন সংবাদের ভিওিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করে শুক্রবার বিকাল ৫ টায় মঠবাড়িয়ার সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে উক্ত ০২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতারকৃত ০২ জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
মাদকদ্রব্য সহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
আজকালের কন্ঠ/আর বি