Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬ , ১:৪২ অপরাহ্ণ

ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুরে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো ভবানীপুর সুপার লীগ-২০২৬ সিজন-১’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ভবানীপুর যুব সমাজ ও ভবানীপুর সবুজ সংঘ ফুটবল একাডেমির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল সরদার। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক।

উদ্বোধনী ম্যাচে জায়ান ফ্যাশান ১-০ গোলে এগ্রো ওয়ানকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তারা টুর্নামেন্টটি সুষ্ঠু ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন