দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ আটজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলায় আরও একজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বীরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী সন্দেহে মোট আটজনকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে উৎপল রায়, কার্তিক চন্দ্র রায়, অপু চন্দ্র রায়, মো. আরমান আলী ও মো. রাহেল ইসলামকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে মো. আলমগীর হোসেন, মো. মোস্তাকিম ও মো. মামুন মিয়াকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সবাই বীরগঞ্জ থানা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এ ছাড়া একই অভিযানের ঘটনায় দারগ আলী (৪০), পিতা—মৃত শুকুর আলী, সাং—জগদ্দল ডাঙ্গাপাড়া,-এর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আটজনসহ মোট নয়জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বীরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি