Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬ , ৯:৫৫ অপরাহ্ণ

যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইবাদুর রহমানের পিতার নাম লুৎফুর রহমান। তার স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাদুল্লা গ্রামে। বর্তমানে তিনি মুগদা থানাধীন মান্ডা এলাকায় থাকেন। পেশায় তিনি অটোরিকশা চালক।

যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিনের বরাত দিয়ে জানা যায়, রাত ৮টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণে তিনি আহত হন। পরে তিনি তাকে উদ্ধার করে রাত ৮টা ২৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রিন্ট করুন