নড়াইলে দি পাটনা একাডেমীর এডহক কমিটির সভাপতি খান সুমন রানাকে সংবর্ধনা ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে দি পাটনা একাডেমীর আয়োজনে নড়াইলের নড়াগাতী থানার দি পাটনা একাডেমীর অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করেন মাও. মাহামুদুল হাসান ও গীতা পাঠ করেন তরি চক্রবর্তী। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠুকে এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খান সুমন রানাকে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরের সঞ্চালনায় এবং দি পাটনা একাডেমীর নবগঠিত এডহক কমিটির সভাপতি খান সুমন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আসজাদুর রহমান মিঠু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমান, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আ: রহিম, দি পাটনা একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মোল্যা শাহাদাৎ হোসেন, সাব-রেজিস্ট্রার মো: রিপন মুন্সি, মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোল্যা সাখায়েত হোসেন, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহসহ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন দি পাটনা একাডেমীর প্রধান শিক্ষক জয়ান্ত কুমার দাশ।
এ সময় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান ও উন্নয়ন আরও এগিয়ে যাবে।
আজকালের কন্ঠ/আর বি