নওগাঁর রাণীনগরে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি ও বর্ষা প্লাবিত ধানক্ষেতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। এসময় তিনি রাণীনগর হাতিরপুল এলাকাযর রক্তদহ বিলে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন শেষে বিলের পাশে পাখি পল্লীতে দর্শনার্থীদের ছায়া প্রদান এবং প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: মোস্তাকিমা খাতুন চৈতি, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র সরকার উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলা চত্বরে তার নিজ অফিসে বসে বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি তার নিজ তহবিল থেকে এক গরীব অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি বোকনা গরু উপহার দেন।
আজকালের কন্ঠ/আর বি