Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬ , ৩:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬ , ১১:২০ পূর্বাহ্ণ

ভান্ডারিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ টায় তাদেরকে ভান্ডারিয়া উপজেলার ইকরি বাজার থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জনের মধ্যে মো. শাকিল আহমেদ পিরোজপুর সদর উপজেলার চুঙ্গপাশা গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং অপরজন মো. শাহাদাৎ হোসেন হাওলাদার ভান্ডারিয়ার ইকরি গ্রামের অধিবাসী।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় গোপন সংবাদের ভিওিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করে অদ্য বুধবার বিকাল ৫.৩০ টায় ভান্ডারিয়ার ইকরি বাজার থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে উক্ত ০২ মাদক কারবারিকে গ্রেফতার করে ভান্ডারিয়া থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.হোসেন আল মাহাবুব বলেন, গ্রেফতারকৃত ০২ জন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্য সহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন