Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬ , ৭:০১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ , ৮:২৪ অপরাহ্ণ

নাটোর জেলা পর্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরে জেলা পর্যায়ে সাতটি উপজেলা শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দুই দিনব্যাপী ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।

এসময় জেলা শিক্ষা অফিসার রুস্তম আলী হেলালী’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী, জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( গোপনীয় শাখা, আইসিটি শাখা, তথ্য ও অভিযোগ শাখা এবং শিক্ষা ও কল্যাণ শাখা) মো. রাশেদুজ্জামান সহ জেলা ক্রীড়া সংস্থা সদস্য ও জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে খেলার চারটি ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা সার্টিফিকেট এবং টফি তুলে দেন জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার ও অতিথিরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন