Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ , ৫:২৯ অপরাহ্ণ

ঠাকুরাকোনায় চেয়ারম্যান পদে শরীফ ফকিরের প্রার্থিতার ঘোষণা, সমর্থনে আনন্দ শোভাযাত্রা

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলার ৩ নম্বর ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শরীফ ফকির। এ উপলক্ষে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

শরীফ ফকিরের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে তাঁর সমর্থকেরা আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি মঙ্গলবার ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিয়ে শরীফ ফকিরের পক্ষে সমর্থন জানান। মো. শরীফ ফকির বর্তমানে নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

শরীফ ফকিরের বাবা মো. আব্দুল মালেক ফকির এবং মা মোসা. হালেমা আক্তার। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এ সময় ঠাকুরাকোনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন ছাত্রদলের এই নেতা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন