Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬ , ৯:০৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ , ৩:৪৪ অপরাহ্ণ

গৌরনদীতে খালি ট্রলি উল্টে খাদে, চাপা পড়ে হেলপারের মৃত্যু

লেখকঃ গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে বালু বহনকারী একটি খালি ট্রলি উল্টে খাদে পড়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পূর্বে রিফাত গাজী (২২)নামের এক ট্রলি হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ওইদিন বিকেল ৫টার দিকে উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার খালেক সরদারের বাড়ির সামনে মর্মান্তিক ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিফাত গাজী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের পিংলাকাঠী গ্রামের (৩ নম্বর ওয়ার্ড) এর লালচাঁন গাজী ও হেলেনুর বেগম দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিঙ্গলাকাঠী বাজারের বালু-সিমেন্টের ব্যবসায়ী মো. হারুন শিকদারের মালিকানাধীন একটি খালি বালুটানা ট্রলি গৌরনদী-হোসনাবাদ ভায়া সরিকল সড়ক ধরে হোসনাবাদ গ্রাম থেকে পিংলাকাঠী বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার পূর্ব গরঙ্গল এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলপার রিফাত। পরে ওই এলাকার বাসিন্দা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক গাজী আবু বকর এর নেতৃত্বে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ওইদিন সন্ধ্যায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকগন তখন তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় ট্রলিটির চালক একই গ্রামের সেলিম সরদারের ছেলে রনি সরদার (৩০) অক্ষত রয়েছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল্ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে থানা পুলিশের এসআই মো. আরিফুল

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন