Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬ , ৪:০৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬ , ৬:৫৭ অপরাহ্ণ

শিবচরে ১০০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ২৭ পরিবারকে ঢেউটিন বিতরণ

লেখকঃ মোঃখান ই আজম, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে অসহায়, দুঃস্থ পরিবার ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও একইসাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক মানবিক সহায়তা হিসেবে প্রাপ্ত ঢেউটিন ২৭ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারকে বাসস্থান মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন