পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার বাংলা বাজারে বাংলাদেশ চারু ফাউন্ডেশন, নেত্রকোণা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাজারের ১৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
পাশাপাশি বাংলা বাজার থেকে আমতলা সমাজ রাস্তা পর্যন্ত সড়কের পাশে প্রায় ৩৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা অপরূপা মালাকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সিংহের বাংলা ইউনিয়নের প্রশাসক মো. আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরুজ্জামান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা চারু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাস।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় মোট ৫০০টি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় পর্যায়ে সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি বাংলা বাজার ও আশপাশের এলাকাকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
আজকালের কন্ঠ/আর বি